প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামে তিনজনকে হত্যা মামলার আসামি এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ৮২ জনকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, চিত্রি গ্রামের নূরুল হক, মনু মিয়া ও হাসান মিয়া হত্যা মামলার আসামি নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ ৮২ জন গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৬ ডিসেম্বর চিত্রি গ্রামে দুপক্ষের সংঘর্ষে ওই তিনজন নিহত হন।