ইউপি চেয়ারম্যানের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচান্দা আবদুস সামাদ একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিংরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের অপসারণ ও বিচারের দাবিতে গতকাল বুধবার মিছিল, মানববন্ধন ও সংবাদ সমেঞ্চলন করেছেন এলাকাবাসী। উপজেলার বাকচান্দা বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর কয়েকজন জানান, সাইফুলের বিরুদ্ধে ওই একাডেমিতে চাকরিপ্রার্থী আবদুল রউফ নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। এই অনৈতিক সম্পর্কের কারণে লজ্জায় ও অপমানে আবদুল রউফ গত ১২ জুন বিষপানে আত্মহত্যা করেন। দুপুরে সংবাদ সমেঞ্চলনে বক্তব্য দেন রউফের বড় ভাই রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন মা ফরিদা ও রউফের সাড়ে তিন বছরের মেয়ে।