ইউপি চেয়ারম্যানের ওপর অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর অনাস্থার প্রস্তাব এনেছেন ইউপি সদস্যরা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে রোববার ১০ জন ইউপি সদস্য নেত্রকোনা নোটারি পাবলিকের মাধ্যমে অনাস্থা প্রস্তাব আনেন। ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চেয়ারম্যানকে অপসারণের জন্য একটি আবেদন করেছেন। তাঁদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান জগলুল হক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন। তিনি ইউপি সদস্যদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। তাঁর বিভিন্ন স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে তিনি গালাগাল করনে। তাই তাঁরা চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।তবে ইউপি চেয়ারম্যান জগলুল হক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাঁদের অন্যায় আবদারে রাজি না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।’ ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার আবেদনের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।