ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন আহমেদের ওপর হামলা চালানোর অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে চেয়ারম্যানের ছোট ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে ধরমপাশা থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজার-লাগোয়া সোমেশ্বরী নদীতে কয়লা, বালু ও পাথরবোঝাই বাল্কহেড (নৌযান) চলাচল করে। বাল্কহেডের চালক ও মালিকদের কাছ থেকে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করছে। চাঁদাবাজদের বিরুদ্ধে চেয়ারম্যান মহসীন আহমেদ শুরু থেকেই অবস্থান নেন। এতে চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ ছিল চাঁদাবাজ চক্র। এর জের ধরে উপজেলার জয়শ্রী নৌকাঘাটে গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাদে হরিপুর গ্রামের জামাল মিয়ার নেতৃত্বে ১০-১৫ জন লোক চেয়ারম্যানের ওপর হামলা চালান। ওই দিন সন্ধ্যায় আহত চেয়ারম্যান ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নেন।
ধরমপাশা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় চেয়ারম্যানের ছোট ভাই জামাল মিয়াসহ সাতজনের নামোল্লেখ করে ও অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন।