ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বারের পরিচালক কুদরত-ই-খুদার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবসায়ী ও শ্রমিকেরা যৌথভাবে ওই সব কর্মসূচি পালন করে।
পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বাংলাবান্ধা স্থলবন্দরের সামনে দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে স্থলবন্দরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাংলাবান্ধা ইউপির সামনে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর কুদরত-ই-খুদার ওপর ওই হামলা চালানো হয়।