ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকার কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় কাঠাঁলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেনের জামিন আবেদন গতকাল বুধবার নামঞ্জুর করেছেন আদালত। সোহরাব উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকও।
সোহরাবের আইনজীবী আলিমুদ্দিন বসুনিয়া বলেন, গত রোববার করা জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল গতকাল। সকালে শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম আমলি আদালত-২-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা আক্তার তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার একই আদালত সোহরাবের জামিন নামঞ্জুর করেছিলেন।
প্রসঙ্গত, বোরো ধান সংগ্রহ অভিযানে কাঁঠালী ইউনিয়নে কৃষকদের নামের তালিকার অনিয়মের অভিযোগ তুলে সোহরাব ১২ জুন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান, দুই উপসহকারী কৃষি কর্মকর্তা হরেন্দ্রনাথ রায় ও জাহাঙ্গীর আলমকে লাঞ্ছিত করেন। ওই ঘটনায় ১৩ জুন বিকেলে সাদেকুজ্জামান থানায় মামলা করেন।