প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোক্তার হোসেন গাজী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিচারিক হাকিম শায়লা শারমিন এ রায় দেন। মোক্তার গাজী সদর উপজেলার হানারচার ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। জানা যায়, ২০০৫ সালে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ চাঁদপুরের আদালতে মামলা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি করেন জেলা প্রশাসকের কার্যালয়ের উচ্চমান সহকারী আমিন মিয়া। বালু চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যানকে ওই সাজা দেওয়া হয়।