ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে একজন নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার ওই নারীর স্বামী চারঘাট থানায় মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চারঘাটের ওই নারীকে ১৯ আগস্ট রাতে ঘরে একা পেয়ে ওই ইউপি চেয়ারম্যান ধর্ষণের চেষ্টা চালান।