ইউপি তথ্যকেন্দ্র ভাঙচুরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের তথ্যকেন্দ্রের পরিচালককে মারধর ও কেন্দ্র ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল শনিবার বারাইশ গ্রামের হুমায়ুন আহমেদ ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে জন্মসনদ নিতে আসেন। এ সময় কেন্দ্রের পরিচালক নুরুল ইসলাম একটু দেরি হবে বলে হুমায়ুনকে জানান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে কিছুক্ষণ পর নুরুলকে মারধর ও কেন্দ্র ভাঙচুর করা হয়।