প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আজ মঙ্গলবার হতে যাচ্ছে৷ এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুজ্জামান (টেলিফোন), শওকত হোসেন (দোয়াত–কলম), লোকমান হোসেন (কাপ-পিরিচ) ও নাজমা সরকার (আনারস)৷ এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান গত ৬ মার্চ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আমিনুর রহমান মিয়া জানান, ২৩টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে। গাজীপুর প্রতিনিধি