ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরবর্তী ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রশাসনের ঢাকা বিভাগীয় কোর কমিটির সঙ্গে জেলা কোর কমিটির সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও তথ্য বিনিময়ের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত হয়। এতে জানানো হয়, ইতিমধ্যে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজ্ঞপ্তি।