প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে হলে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে হবে। তা করা না হলে মানুষ সরকার ও নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাবে। আর নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় সরকারি মিলনায়তনে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভোটের অধিকার আদায় করেছি। সুতরাং কোনো অবস্থাতেই এটা ধ্বংস করা যাবে না।’ সমাবেশে যোগ দেওয়ার আগে মন্ত্রী পঞ্চগড়ে পর্যটনকেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন করেন।