ইউপি নির্বাচন ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ অক্টোবর। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে গত সোমবার এ-সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাচন অফিসে পৌঁছেছে। নতুন করে কোনো মামলার জটিলতা না হলে ওই দিন ভোট হবে। চতুর্থ দফায় প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের মাত্র আট দিন আগে সীমানা নির্ধারণসংক্রান্ত মামলায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে এই ইউপিতে নির্বাচন বন্ধ হয়ে যায়। সদর ইউপির মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪২১ জন। মাগুরা প্রতিনিধি