ইউপি নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় দফা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এটা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। এবার দেশের ৫৭ জেলার ৪১৪টি উপজেলার নির্বাচনযোগ্য প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।গতকাল সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, ভোট গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এলাকায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।এর আগে প্রথম দফায় দেশের উপকূলীয় অঞ্চলের ১২টি জেলার প্রায় সাড়ে ৫০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।