ইউপি নির্বাচনে প্রার্থীদের সাত তথ্য দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতাসহ সাত ধরনের তথ্য প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।গতকাল রোববার সকালে জনস্বার্থে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ ও সাবেক আইজিপি এএসএম শাজাহানসহ সাতজনের পক্ষে আইনজীবী আশরাফুল হাদী রিটটি দায়ের করেন।