ইউপি নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগেরহাটের মংলা উপজেলায় প্রার্থীর ছড়াছড়ি। মংলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ৩০ জন। ৫৪টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী ২৮৩ জন। এর মধ্যে মাত্র একজন নারী। ১৮টি সংরক্ষিত নারী ওয়ার্ডে নারী প্রার্থীর সংখ্যা ৭০ জন। গত সোমবার মনোনয়নপত্র বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজ এসব তথ্য জানান।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নে ৩০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মিঠেখালী ইউনিয়নে আছেন পাঁচজন, চাঁদপাই ইউনিয়নে আটজন, সুন্দরবন ইউনিয়নে তিন, চিলা ইউনিয়নে আট, বুড়িরডাঙ্গা ইউনিয়নে পাঁচ ও সোনাইলতলা ইউনিয়নে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।