ইউপি নির্বাচনে বিদ্রোহীদের বহিষ্কার করা হবে: সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীরও সদস্য। মন্ত্রী বলেন, ‘পৌর নির্বাচনে যে রকম বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ পূর্তি উৎসবে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।