ইউপি নির্বাচনে সহিংসতা হলে প্রার্থী ও সাংসদদের দায় নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে কোনো সহিংসতা হলে সংশ্লিষ্ট প্রার্থী, এলাকার প্রভাবশালী ব্যক্তি ও সাংসদকে দায় নিতে হবে। গতকাল রোববার নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন দেশের উপকূলীয় জেলাগুলোর ৫৯৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে। সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক সাংসদ নিজ এলাকায় বিভিন্নভাবে প্রভাব খাটাচ্ছেন। নির্দলীয় এ নির্বাচনে কোনো ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না। যে প্রার্থী সহিংসতার জন্য দায়ী থাকবেন, তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।