ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, এ মাসেই (ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমে অনুষ্ঠিত হবে দেশের উপকূলীয় এলাকার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন। সবশেষ হবে ঢাকা বিভাগের নির্বাচন।গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের পাশে নির্বাচন কমিশনের নির্মাণাধীন সার্ভার স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছহুল হোসাইন এসব কথা বলেন।নির্বাচন কমিশনার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত দুটি আসনের উপনির্বাচন ও পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।