ইউপি নির্বাচনের তফসিল হতে পারে বৃহস্পতিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে। গতকাল সোমবার নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের এ কথা বলেছেন।
নির্বাচন কমিশনে নিজ দপ্তরে জাবেদ আলী বলেন, ‘আশা করা যায় বুধবারের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করা সম্ভব হবে। তাহলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে। আর তা সম্ভব না হলে শনি বা রোববার তফসিল ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে মার্চ মাসের শেষ সপ্তাহে ৪০০-এর বেশি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।’