ইউপি প্রশাসকের অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জের নবগঠিত ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত করের বিরুদ্ধে ইউনিয়নের নাগরিক সেবা খাত থেকে নিয়মবহির্ভূত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জন্ম বা মৃত্যুসনদ দিতেও টাকা নিচ্ছেন তিনি।ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক ১৮ বছরের নিচে যেকোনো নাগরিকের জন্মনিবন্ধন সনদ বিনা মূল্যে প্রদানের নিয়ম রয়েছে। কিন্তু প্রশাসক সুব্রত কর এ রকম জন্মনিবন্ধন সনদ দিতে ২৫০ থেকে ৫০০ টাকা করে আদায় করছেন। মৃত্যুসনদও বিনা মূল্যে দেওয়ার বিধান। এ ক্ষেত্রেও তিনি সনদপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে নিচ্ছেন।এ ছাড়া উত্তরাধিকারী সনদ, নাগরিক প্রশংসাপত্র ও ট্রেড লাইসেন্স দিতেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। ইউনিয়নের খিলপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, ‘আমি একটি ট্রেড লাইসেন্সের জন্য ইউপি প্রশাসকের কাছে গেলে তিনি লাইসেন্সের ফি বাবদ এক হাজার ১৫০ টাকা দাবি করেন। অথচ উপজেলার অন্যান্য ইউনিয়নে এ জন্য মাত্র ২০০ থেকে ৩০০ টাকা নেওয়া হয়।’ইলাশপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সাহাদ আহমদ বলেন, ‘আমার এক আত্মীয়ের মৃত্যুসনদ নিতে প্রশাসকের কাছে গিয়েছিলাম। আমার কাছ থেকেও ১৬৫ টাকা নেওয়া হয়েছে।’ সরেজমিনে দেখা গেছে, ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থাকলেও প্রশাসক বা সচিব কেউ সেখানে বসেন না। সুব্রত কর নিজ কার্যালয়ে বসেই পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করেন। এসব বিষয়ে প্রশাসক সুব্রত কর বলেন, ‘পরিষদের সিদ্ধান্ত মোতাবেকই জন্ম ও মৃত্যুসনদে টাকা নেওয়া হচ্ছে। তাছাড়া সরকারি রসিদ না পাওয়ায় আমি নিজে রসিদ ছাপিয়ে তাতে টাকা নিচ্ছি।’উপজেলা ইউএনও মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, আইনি জটিলতায় এ ইউনিয়নে নির্বাচন হতে দেরি হচ্ছে। ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।