ইউপি ভবন ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বড়লেখা সদর ইউপি কার্যালয়ের পাশে একটি ব্যক্তিমালিকানাধীন তিনতলা ভবন নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ঝড়ের সময় হঠাৎ করে ভবনটির তিনতলার একটি দেয়াল ধসে ইউপি কার্যালয় ভবনের ওপর পড়ে। এতে ইউপি কার্যালয়ের চেয়ারম্যান বসার কক্ষটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এ সময় কক্ষটিতে কেউ ছিলেন না। বড়লেখা ইউপির চেয়ারম্যান মো. সোয়েব আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।