ইউপি ভবন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুর সোয়া একটার দিকে পরিষদ ভবনের দোতলার একটি কক্ষের দরজা ভেঙে পুলিশ লাশটি উদ্ধার করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মো. আলম (৪০)। তিনি এক সহযোগীকে নিয়ে ওই ইউনিয়নের পরারন গ্রামের দেলোয়ারের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁরা দুজন ছয় মাস ধরে মাইক্রোসেল নামের একটি প্রতিষ্ঠানের নামে এলাকায় উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ইউপি চেয়ারম্যান পলাতক আছেন।