ইউপি ভবন না সরানোর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রস্তাবিত ভবন অন্যত্র সরিয়ে না নেওয়ার দাবিতে গতকাল রোববার এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।সিরাজগঞ্জ-নলকা সড়কের ভদ্রঘাট বাজারে সকাল সাড়ে ১০টা থেকে আধা ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।বিক্ষোভকারীরা জানান, ১৯৬০ সালে ভদ্রঘাট মৌজার ওপর ভদ্রঘাট ইউপি ভবন নির্মাণ করা হয়। এরপর দীর্ঘদিন সংস্কার না করায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পরে ভবনের পাশে ঘর ভাড়া করে পরিষদের কার্যক্রম পরিচালিত হয়।