ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শনিবার দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ) আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখছানা বেগম, প্রকৌশলী মাহমুদ জামান, ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউপির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খানপুর ইউপির চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, ৮৪ লাখ টাকা ব্যয়ে ইউনিয়নের রতনপুর গ্রামে ৫০ শতক জমির ওপর এই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।