ইউপি সচিব আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত হয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব হুমায়ুন কবীর গাজী। তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার মুন্সিগঞ্জ শহরের খালইস্ট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পলাশ মোল্লা নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় ব্যক্তিরা। গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, রোববার রাত সাড়ে আটটায় গ্রামের এক বাড়ির ভাড়াটে জোসনার কাছে মানিকপুর গ্রামের আবদুল আজিজ তাঁর ছেলেকে বিদেশে পাঠানোর নাম করে নেওয়া টাকা ফেরত চাইতে যান। এ সময় জোসনা ও আজিজ তর্কে জড়িয়ে পড়েন। হইচই শুনে ইউপি সচিব সেখানে যান। এ সময় পলাশ ও তাঁর সহযোগীরা ইউপি সচিবের ওপর হামলা চালায়।