ইউপি সচিব সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার। সম্মেলনে জেলার ৮৮টি ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন। সম্মেলনে সবার মতামতের ভিত্তিতে মো. আবদুল কাদের মিয়াকে সভাপতি ও সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।