ইউপি সচিবদের কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদবি পরিবর্তন এবং দশম গ্রেডের মর্যাদা প্রদানসহ তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত ইউনিয়ন পরিষদের সচিবদের দুই দিনের কর্মবিরতি গতকাল সোমবার শেষ হয়েছে। গত রোববার থেকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ডাকে সারা দেশে কর্মবিরতি পালন করে আসছিলেন তাঁরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
গতকাল সকাল থেকে সিরাজগঞ্জের ৮৩টি ইউপির সচিবেরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী এই কমসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন আবদুল করিম, সাইফুল ইসলাম, এস এম মনিরুল ইসলাম, ফরিদুল হক, এমদাদুল হক, শাহীন চন্দনী, আবুল কাশেম প্রমুখ।
নাটোরের ইউনিয়ন পরিষদ সচিবেরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাপসা জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন আবেদ আলী, আবদুল মালেক, মৃদুল কুমার তলাপাত্র প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল সকাল ১০টায় অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাপসা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এতে জেলার পাঁচটি উপজেলার ৪৫টি ইউনিয়নের ৪৩টি ইউনিয়নের সচিবেরা অংশ নেন।