ইউপি সদস্য অপহূত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির রাজস্থলী উপজেলায় গালাইয়া তঞ্চঙ্গা নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক ইউনিয়ন পরিষদের এক সদস্যকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের আগে তাঁকে গুলিতে আহত করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। জনসংহতি সমিতি এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছে। স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গালাইয়া তঞ্চঙ্গা আড়াছড়ি গ্রামের একটি দোকানে চা খাওয়ার জন্য যান। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি তাঁকে ধাওয়া করে এবং কয়েকটি গুলি ছোড়ে। পরে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে সেদিকে যায়। তবে গালাইয়াকে আর খুঁজে পাওয়া যায়নি।