ইউপি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ডের নামে চাঁদা আদায়ের অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জোয়াদ্দার মিজানুর রহমানকে আটক করা হয়েছে। কোস্টগার্ড সদস্যরা গত বুধবার তাঁকে বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজ বাজার থেকে আটক করে।
মংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোজাহিদুর রহমান জানান, দিগরাজ বাজারে অভিযান চালিয়ে জোয়াদ্দার মিজানুর রহমানকে আটক করেন।