ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নং ওয়ার্ডের সদস্য মো. জামাল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ইউনিয়নের চৌধুরীপাড়ার রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, জামালের বিরুদ্ধে মাদক চোরাচালান ও মারামারির অভিযোগে দুটি মামলা আছে। ওই দুটি মামলার পলাতক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।