প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের (ইউপি) নবনির্বাচিত সদস্য মো. বেলাল উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক প্রথম আলোকে বলেন, বেলাল জামায়াতের ক্যাডার হিসেবে পরিচিত। তাঁকে গত সোমবার উপজেলা পরিষদের ফটকের সামনে থেকে আটক করা হয়। সোমবার রাতে বেলালের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে একটি দেশে তৈরি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, বেলালের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা আছে।