প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে গত সোমবার রাতে ফেনসিডিলসহ জহুরুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জহুরুল উপজেলার বিনোদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ বলেন, জহুরুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি। তাঁর বিরুদ্ধে থানায় পাঁচটি মাদক ও চোরকারবারির মামলা রয়েছে। এ ছাড়া তাঁর নামে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি