প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল সোমবার অভিযান চালিয়ে বিয়ারসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ফিরোজ মুন্সি বলেন, উপজেলার বারদী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও চেঙ্গারকান্দি গ্রামের বাসিন্দা ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করছেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে তাঁর ঘর থেকে ১৯২ ক্যান বিয়ারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছে। ওমর ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি