ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুর রবকে গতকাল শুক্রবার নতুনচর খাড়াকান্দির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তিনি গত ২৫ মার্চ প্রতিবেশী আমির আলীর খেতের ফসল নষ্ট এবং তাঁকে মারধর করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আমির আলীর করা মামলায় পুলিশ আবদুর রবকে গ্রেপ্তার করে।