ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ৷ বোয়ালমারী থানার পুলিশ জানায়, ফরিদপুর সদর আদালতে চেক জালিয়াতি মামলায় মিজানুর রহমানের এক বছরের সাজা হয়৷ সাজার পর থেকে তিনি পলাতক ছিলেন৷ েবায়ালমারী থানার ওসি মো. রুহুল আমীন বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভীমপুর বাজার থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়৷ তাঁকে জেলহাজতে পাঠানো হয়৷