ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শিশুপুত্রসহ মায়ের আত্মহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে রাজামারিয়াকান্দি গ্রামের ইউপি সদস্য আলী হায়দারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সরাইলের রাজামারিয়াকান্দি গ্রামের দিনমজুর লোকমান হোসেনের স্ত্রী মিনু বেগমকে (২২) গত শুক্রবার ভোরে প্রতিবেশী বখাটে হেলাল মিয়া ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার পর লজ্জায় শিশুপুত্রকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মিনু। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রাজামারিয়াকান্দি গ্রামের ইউপি সদস্য আলী হায়দার, হেলালের বাবা জিয়াউল ইসলামসহ কয়েকজন মরিয়া হয়ে ওঠেন। আলী হায়দার হেলালের বাবাকে দেড় লাখ টাকা জরিমানা করার কথা বলে এ বিষয়ে মামলা না করার জন্য মিনুর বাবা সোয়াব মিয়া ও স্বামী লোকমান হোসেনকে চাপ প্রয়োগ করেন। এ বিষয়ে মধ্যস্থতা করতে গতকাল শনিবার দুপুরে হায়দার সরাইল থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন তাঁকে গ্রেপ্তার করেন।