প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে হাটশিরা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, গত রোববার তিনি পুলিশ নিয়ে উপজেলার হাটশিরা গ্রামের গিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবদুল হালিমকে (৪২) গ্রেপ্তার করেন। তাঁকে থানায় নিয়ে আসার সময় ওই এলাকার ইউপি সদস্য রিয়াজ উদ্দিন তাঁর সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা করে হালিমকে ছিনিয়ে নেন। হামলায় কয়েকজন কনস্টেবল আহত হন বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। রিয়াজ উদ্দিন দাবি করেন, তিনি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত নন।