প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুখলেছুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে পাইকুরাটি গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধরমপাশা থানার এসআই রায়হান উদ্দিন বলেন, মুখলেছুরের বিরুদ্ধে ওই ইউনিয়নের এক গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগে গত ৩০ মে ধরমপাশা থানায় মামলা হয়। গ্রেপ্তার হওয়া ইউপি সদস্যকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।