ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মমতাজ বেগম (৪৫) নিহত হয়েছেন। মমতাজ বলধরা ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও কালিয়াকৈর গ্রামের সমেজ উদ্দিনের স্ত্রী। একই ঘটনায় আহত ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলধরা ইউপির চেয়ারম্যান আবদুল মাজেদ খান বলেন, গতকাল সকালে মোটরসাইকেলে করে বাবুল ও মমতাজ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের ডেফলতলীতে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সিঙ্গাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।