ইউপি সদস্য রুমেলা ১৬ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য রুমেলা খাতুন ১৬ দিন ধরে নিখোঁজ। এ ব্যাপারে তাঁর মেয়ে পারুলা ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।মেয়ে পারুলা জানান, ১৬ জানুয়ারি সকালে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মা রুমেলা। তারপর থেকে তিনি নিখোঁজ। ওই দিন সন্ধ্যা থেকে রুমেলার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘আমিও তাঁকে খোঁজাখুঁজি করছি।’ রুমেলা আঠারবাড়ির গলকুণ্ডা গ্রামের নুরুল হকের স্ত্রী। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার বলেন, ঘটনার তদন্ত চলছে।