ইউপি সদস্য লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের সংরক্ষিত আসনের (৭, ৮ ও ৯) ওয়ার্ড সদস্য রেহেনা বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে একটি সালিসি বৈঠকে এ ঘটনা ঘটে। রেহানা বেগমকে নারায়ণগঞ্জের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রেহানা বেগমের ভাই মো. ফারুক মিয়া বলেন, পারিবারিক বিরোধের এক সালিসি বৈঠক চলাকালে স্থানীয় ওবায়দুল হকসহ চার-পাঁচজন তাঁর (রেহানা) ওপর হামলা করেন। গজারিয়া থানার এএসআই হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে৷ l