ইউপি সদস্যআটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ইউপি সদস্য কামরুল হাসানকে (৪৩) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার বিকেলে রাজগঞ্জ বাজার থেকে কামরুল হাসানকে আটক করা হয়। কামরুল রাজগঞ্জ ইউনিয়নের গনিহাকিমপুর গ্রামের মৃত ছাইদুল হকের ছেলে এবং ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।