ইউপি সদস্যকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বিকাশ চন্দ্র সাহাকে (৪০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ঘোপঘাট সাহা পাড়ার বাড়ি থেকে ডেকে তুলে তাঁকে জখম করা হয়। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিকাশকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।