ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শেখ ফরিদকে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার দক্ষিণ ছনুয়া গ্রামের সফিউল্লাহর নেতৃত্বে তাঁর চার ছেলেসহ দুর্বৃত্তরা গতকাল বুধবার সকালে শেখ ফরিদের ওপর হামলা চালায়। পুলিশ জানায়, বাড়ি থেকে ইউপি কার্যালয়ে যাওয়ার পথে গতকাল সকালে শেখ ফরিদের ওপর হামলা করা হয়। তাঁর চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ফরিদকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী সূত্র জানায়, দক্ষিণ ছনুয়া গ্রামের সফিউল্লাহর সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছে। ইউপি সদস্য মো. শেখ ফরিদ কয়েক দিন আগে সালিসের মাধ্যমে বিষয়টির মীমাংসা করে দেন। কিন্তু সালিসের রায় পছন্দ না হওয়ায় সফিউল্লাহ ও তাঁর ছেলেরা শেখ ফরিদকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। ফেনী মডেল থানার অধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় সফিউল্লাহ ও তাঁর চার ছেলেসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে সফিউল্লাহ ও তাঁর ছেলেরা পলাতক।