ইউপি সদস্যকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাইউম হোসেনকে কুপিয়ে জখমের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকাল সাড়ে ১০টায় পৌরসভার শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনেরসভাপতি জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফরাজী, গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জমাদ্দার, মঠবাড়িয়া ইউপি চেয়ারম্যান এ বি এম ফারুক হাসান, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান, মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান জমাদ্দার প্রমুখ।
১৮ জানুয়ারি প্রথম আলোয় ‘মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম: আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের?’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।