ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জগন্নাথ দাসকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার হরিশ্যামা গ্রামের মরারচর শ্মশান এলাকায় গত শুক্রবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। সূত্র জানায়, মাধবপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জগন্নাথ দাস। মরারচর শ্মশান এলাকায় পৌঁছালে মুখোশধারী একদল দৃর্বৃত্ত পথ আটকে দা নিয়ে তাঁর ওপর এলোপাতাড়ি আঘাত করে। মুমূর্ষু অবস্থায় জগন্নাথকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মাধবপুর থানার ওসি মঈন উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সাত্তার মিয়া, ধনু মিয়া, নন্দলাল চক্রবর্তী, আবদুল আওয়াল মিয়া, শাহীন মিয়া ও ইউপি সদস্য সামছু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।