ইউপি সদস্যকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স বাড়িয়ে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মসাল দিয়ে বাল্যবিবাহে উৎসাহিত করার অপরাধে সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউপির সদস্য ইনজামুল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে। গতকাল শনিবার উল্লাপাড়ার ইউএনও সন্দ্বীপ কুমার সরকার এই রায় দেন। উল্লাপাড়া থানার এসআই আবদুল মতিন জানান, ইনজামুল হক স্থানীয় একটি পরিবারের এক অপ্রাপ্তবয়সী মেয়ের বয়স বাড়িয়ে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মসনদ দেন। বিষয়টি জানাজানি হলে গতকাল পুলিশ ওই ইউপি সদস্যকে বাড়ি থেকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে হাজির করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে জরিমানা করা হয়। জরিমানা আদায় করার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।