ইউপি সদস্যকে নারীর জুতাপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সালিস নিয়ে প্রতারণা করার অভিযোগে এক নারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে জুতাপেটা করেছেন।
ওই নারীর অভিযোগ, পুলিশের নাম করে ২০ হাজার টাকা নিয়ে ইউপি সদস্য আবদুল জব্বার সালিস করেননি। আবার টাকা ফেরত চাইতে গেলে তাঁকে ভয়ভীতি দেখান।
অভিযোগে জানা যায়, সদর ইউনিয়নের তারাজুন গ্রামের গৃহবধূ বুলবুলি বেগমের সঙ্গে এক বছর আগে একই গ্রামের গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে গোলাম মোস্তফা বুলবুলিকে নির্যাতন করতেন। এ ঘটনায় বুলবুলি বেগম গত মাসে তাঁর স্বামীর বিরুদ্ধে আদালতে মামলাও করেন। ইউপি সদস্য আবদুল জব্বার মামলাটি তুলে নিয়ে থানায় বসে বিরোধ মেটানোর কথা বলে ২০ হাজার টাকা নেন। গতকাল সকালে উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ড মাংস পট্টিতে গৃহবধূ ওই ইউপি সদস্যের কাছ থেকে টাকা ফেরত চাইলে ইউপি সদস্য তাঁকে চড় মারেন। চড় খেয়ে গৃহবধূ পায়ের জুতা দিয়ে পাল্টা ওই ইউপি সদস্যের গালে মারেন।