ইউপি সদস্যকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিক তালিকায় ছাত্রলীগের সাত নেতা-কর্মীর নাম অন্তর্ভুক্ত না করায় চিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কর্মসৃজন প্রকল্পের কাজ চলাকালে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ সেখানে গিয়ে শ্রমিক তালিকায় ছাত্রলীগের সাত নেতা-কর্মীর নাম যোগ করতে ইউপি সদস্য মাসুদ আলীকে চাপ দেন। মাসুদ রাজি না হলে সাজু আহমেদ ও তাঁর সঙ্গীরা তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে জখম করেন।মাসুদ আলী অভিযোগ করেন, সাজু আহমেদ কিছুদিন ধরে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর নাম অন্তর্ভুক্তি অথবা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। হামলার ঘটনায় তিনি সাজু আহমেদ ও তাঁর অনুসারী ছাত্রলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় অভিযোগ করেছেন।সাজু আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাসুদ আলী ছয়জন শ্রমিক এবং ১০ জন আত্মীয়ের নাম শ্রমিক তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। বুধবার ৪০ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও সেখানে ১৮ জনকে পাওয়া যায়। অনিয়মের প্রতিবাদ করায় তিনি গালাগালি করলে ধাক্কাধাক্কি হয়। আনিসুজ্জামানের ওপর হামলার অভিযোগও সাজানো।’